মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

বিচার চাইতে আন্তর্জাতিক আদালতে যেতে পারে বিএনপি: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় গুম-খুনের বিচার চাইতে বিএনপি আন্তর্জাতিক আদালতের যেতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ এপ্রিল) গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলির পরিবারকে ঈদ উপহার দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গুমের বিষয়ে সরকারের কোনও উদ্বেগ বা উদ্যোগ নেই। তারা ক্ষমতায় থাকতে আইনশৃক্ষলা বাহিনী দিয়ে বিরোধী মতকে গুম করছে।

তিনি বলেন, এই সরকার এখন রাজৈনতিকভাবে দেউলিয়া হয়ে র‌্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের কাছে সহায়তা চাচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের রাজনীতিতে গুমের কালচারটা কখনই ছিল না। এমনকি যারা জবর-দখলকারী ক্ষমতায় থাকেন, কর্তৃত্ববাদী সরকাররাও এই ঘটনা ঘটাননি। কিন্তু বাংলাদেশে আমরা এই প্রথম রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করে দেওয়া দেখলাম।

মির্জা ফখরুল বলেন, ইতোমধ্যে অধিকার প্রতিষ্ঠানগুলো রিপোর্ট করেছে বিএনপির ৬ শতাধিক নেতাকে গুম করা হয়েছে। এটা এখন আন্তর্জাতিকভাবেও স্বীকৃত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ