শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত

নিউইয়র্কে গেলেন আইসিটি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিউইয়র্ক গেলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার রাতে সরকারি সফরে তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বুধবার (৪ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রতিমন্ত্রী ৪-১৪ মে পর্যন্ত সফরকালে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিতব্য গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে যোগদান, জাতিসংঘের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইসিটি খাতের ইনভেস্টরদের সঙ্গে মতবিনিময় করবেন।

শহিদুল আলম বলেন, আইসিটি খাতে নলেজ শেয়ারিংয়ের বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এস্পায়ার ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা স্মারক সই, সানফ্রান্সিস্কোতে অবস্থিত বিশ্বখ্যাত সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফটের অফিস পরিদর্শন এবং সিলিকন ভ্যালিতে অবস্থিত বহুজাতিক কম্পিউটার প্রযুক্তি ও সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান ওরাকলের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করাসহ বেশকিছু কর্মসূচিতে যোগদানের কথা রয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আইসিটি প্রতিমন্ত্রীকে বিদায় জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ