মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

কওমি মাদরাসার নতুন শিক্ষাবর্ষের সূচনায় কিছু কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া ইউসুফ নদভী।।

এক.
শতো বাধা-বিপত্তি পেরিয়ে কওমি শিক্ষা এগিয়ে চলেছে সগৌরবে মহিমায়। দারুল উলুম দেওবন্দের চেতনা নষ্ট করার অনেক ষড়যন্ত্র হয়েছে হচ্ছে সামনেও হয়তো হবে, কিন্তু দুশমন বুঝতে পারে নি, এ চেতনা নষ্ট হওয়ার জন্যে জন্ম নেয় নি। কিছু কিছু চেতনা জন্ম নেয় শুধু বেঁচে থাকার জন্যে। ইলমে ওহীর সঠিক রাহবারী চলবে, চলতেই থাকবে। শতাব্দির পর শতাব্দি ধরে, কেউ না- চাইলেও।

ভারত উপমহাদেশসহ এই পুণ্যধারা যেখানে যেখানে চলমান, আল্লাহ সেখানে নাজিল করুন রহমতের ফল্গুধারা। এর বরকতে পৃথিবী থেকে দূর হয়ে যাক অশিক্ষা ও কুশিক্ষার সকল কালো। গড়ে ওঠুক এ শিক্ষার ছায়ায় এমন এক প্রজন্ম, যাদের চিন্তা চেতনা সরাসরি প্রতিবিম্বিত হবে মাদরাসাতুস সুফ্ফার চিন্তা চেতনার আলোকধারা থেকে। যারা মৌমাছি হয়ে মধু আহরণ করবে শুধুই নবুওত উদ্যানের চিরসজীব উৎস থেকে।

দুই.
বছরের শুরুতে হঠাৎ মনে হলো, কওমি মাদরাসার সন্তান হিসাবে এবং নগণ্য একজন খাদেম হিসাবে ছাত্রদের উদ্দেশে মনের কিছু কথা বলি। সবাইকে যদি একজন একজন করে পাশে পেতাম আর মাথায় হাত রেখে এ কথাগুলো বলতে পারতাম তাহলে খুব তৃপ্তি অনুভব করতাম। কিন্তু পৃথিবীর নিয়ম এটাই, সবাই সবাইকে এক সঙ্গে কাছে পাবে না। এই যে কথাগুলো মাঝে মাঝে মাথায় ঘোরে, ছাত্রদেরকে বলতে ইচ্ছে করে, এগুলো মুলত আমার নিজের কোনো কথা নয়— বড়দের কাছ থেকে পাওয়া আলোর ছটা। গর্বের উত্তরাধিকার। নইলে আমি নিজে কিছু বলবো সে যোগ্যতা ও সাহস— কোনোটাই আমার নেই।

তিন.
বছরের শুরুতেই যে বিষয়টা ছাত্রদের মাথায় রাখা উচিত তা হলো— একটি সুন্দর সূচনা। সূচনাটা ভালো ও সুন্দর হলো মন ভালো থাকে। উৎসাহ বৃদ্ধি পায়। অনুসন্ধিৎসায় সমৃদ্ধি ঘটে। সামনে এগিয়ে যাওয়ার স্রোতে সৃষ্টি হয় চমৎকার একটা গতি। কিন্তু সুন্দর সূচনা মানে কী? সুন্দর সূচনা হলো— বছরের প্রথম দিন থেকেই স্থির সংকল্পে বুক বেধে পড়াশুনা আরম্ভ করা। ‘আজ না কাল’ কিংবা ‘এখন না পরে’— এ সব থেকে বেরিয়ে আসা। বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে, শুরু থেকে যারা পড়াশুনায় ষোলো আনা মন দেয় না, তাদের পরের সময়গুলো কেমন যেনো এলোমেলো হয়ে যায়। আর এ-ধারাটা শুরু হলে অবিচ্ছিন্নধারায় অনিচ্ছাতেই চলতে থাকে।

চার.
দরসে অনেক বিষয় থাকে। যেমন মাদানী সিলেবাসে প্রথম বর্ষে একাধিক বিষয় থাকলেও প্রধান ও প্রথম বিষয় হলো আরবী— এসো আরবী শিখি ভালো করে পড়া। এ বিষয়ে কেউ