মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

বিমানের দেনা ৭ হাজার কোটি টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বহরে আধুনিক প্রজন্মের বিভিন্ন ধরনের ২১টি উড়োজাহাজ নিয়ে দেশের এভিয়েশন খাতের ইতিহাসে স্বর্ণালি সময় পার করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

তারপরও কাটছে না সংকট। লোকসান কাটিয়ে লাভে থাকার কথা বললেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পদ্মা অয়েলের কাছে তাদের বকেয়া প্রায় সাড়ে ৭হাজার কোটি টাকা। এদিকে, কর্মীদের ভুলে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে উড়োজাহাজ।

বিমানবন্দর ব্যবহার, অ্যারোনটিক্যাল চার্জসহ বিভিন্ন খাতে বিমানের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাওনা ৪ হাজার ৪৫০কোটি টাকা। এরমধ্যে মূল বিল ৯৮৬ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৮৭৮ টাকা। সারচার্জ ৩,১৯২কোটি ৪৩ লাখ ২৩ হাজার ৫০০টাকা। ভ্যাট ও আয়কর ২৭১ কোটি ৮৬ লাখ ৫০হাজার ২৯৯টাকা। আর জ্বালানী তেল কেনায় পদ্মা অয়েলের কাছে বিমানের বকেয়া ২ হাজার ১০৮ কোটি টাকা।

এদিকে, এয়ার অপারেটর সার্টিফিকেট নবায়নরে জন্য বেবিচক আগে পাওনা টাকা পরিশোধের নির্দেশ দেয়। বকেয়া শোধ না করে মুচলেকা দিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান। অথচ গত কয়েকবছর ধরে লাভের হিসাব দেখাচ্ছে সংস্থাটি।

কর্মীদের ভুলে উড়োজাহাজের ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা প্রায়ই ঘটছে। ২০১৯ এ ড্রিমলাইনার হংসবলাকার একটি দরজার র‌্যাফট খুলে যায়। এর আগে আকাশবীণার এক্সিট ডোরের র‌্যাফট খুলে পড়েছিলো। সম্প্রতি বিমানের হ্যাঙ্গারে ঢোকার সময় হ্যাঙ্গারে থাকা আরেকটি উড়োজাহাজের সাথে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয় দুটো উড়োজাহাজই। আর সেবার মান নিয়েও বার বার অভিযুক্ত বিমান।

জাতীয় পতাকাবাহী সংস্থার ইতিবাচক ভাবমূর্তি আর আস্থা তৈরিতে বিমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলে দাবি করেন এমডি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ