মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদ শেষে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে।

আজ শুক্রবার সকাল থেকেই যাত্রীর চাপ বাড়তে থাকে। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ।

জানা গেছে, ৯টি ফেরিতে এই নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল থেকেই পন্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও অন্যান্য হালকা পরিবহনসহ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল শিমুলিয়া ঘাটে।

বাংলাবাজার-মাঝিকান্দি রুটেও বেড়েছে যাত্রীর চাপ। এই রুটে ৩ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। এই নৌপথে ১৫৩টি স্পিডবোট ও ৮৩টি লঞ্চ চলাচল করছে। ফেরির সংখ্যা কম থাকায় লঞ্চেই বেশি সংখ্যক যাত্রী পার হচ্ছেন।

বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানিয়েছে, ঘাটে যাত্রীর চাপ বেড়েছে। বর্তমানে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে মোট ১০টি ফেরি চলাচল করছে।

-এএ