মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

বহিষ্কৃত যুবলীগ নেতা এনামুলের বিরুদ্ধে চার্জশিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বহিষ্কৃত যুবলীগ নেতা মো. এনামুল হকের বিরুদ্ধে চার্জশিটের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অবৈধ সম্পদ অর্জন, তা ভোগ দখলে রাখা ও পাচারের অভিযোগ আনা হয় ক্যাসিনো মামলার অন্যতম এ আসামির বিরুদ্ধে।

সোমবার (৯ মে) সকালে দুদক এ চার্জশিট অনুমোদন করে। দ্রুত তা আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ক্যাসিনো সংক্রান্ত মামলায় অভিযুক্ত আসামি মো. এনামুল হক (আরমান) অবৈধ ভাবে ১২ কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৪২৮ টাকা মূল্যের অস্থাবর সম্পদ অর্জন করে সেটি ভোগ দখল করে আসছেন।

এর মধ্যে রয়েছে ১০ লাখ ৬৯ হাজার ৫১৪ সিঙ্গাপুর ডলার (বাংলাদেশি ৬ কোটি ৫৬ লাখ ২৫ হাজার ৩৭৯ টাকা) অবৈধ উপায়ে সিঙ্গাপুরে পাচার করেন এনামুল।

এর আগে এনামুল হকের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে মানি লন্ডারিং করার অপরাধ প্রমাণিত হয়। সেই সময় তার বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট দাখিলের সুপারিশ করলে কমিশন তা মঞ্জুর করেন।

-এএ