মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

কয়েক দিনে তেলের সংকট কেটে যাবে : বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে তার প্রভাব আমাদের বাজারেও পড়বে বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বাজারে তেল না থাকা’র সংকট আগামী কয়েক দিনের মধ্যে কেটে যাবে। নতুন দাম নির্ধারণের পর ৬ ও ৭ মে সাপ্তাহিক বন্ধ ছিল। ফলে পেমেন্ট করে মাল নিয়ে তা ডিস্ট্রিবিউশন করতে সময় লেগেছে ব্যবসায়ীদের।

বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী আগের দামের কিছু তেল লুকিয়ে রেখেছিল। সেটাও তারা বের করছিল না। এ জন্য সংকট হয়েছে। আমরা পদক্ষেপ নিচ্ছি, আশা করি আগামী দুই-তিন দিনের মধ্যেই তেলের বাজার স্বাভাবিক হয়ে যাবে।

‌এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বন্ধ নয় অব্যাহত রাখব। যতক্ষণ পর্যন্ত তারা ঠিকমতো সাপ্লাই দেওয়া শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে।

মন্ত্রী বলেন, আমরা আশাবাদী জুন মাস থেকে টিসিবির মাধ্যমে তেল আমদানি করতে পারব। ১০ শতাংশ ভ্যাট কমিয়েছে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ। এখন ভ্যাট ৫ শতাংশ আছে। আমরা চিঠি দেব সেটা কমানোর জন্য।

তিনি আরও বলেন, আমরা দামটা ৩৮ টাকা বাড়িয়েছি। কিন্তু জনগণের কথা ভেবে রমজান মাসে বাড়ানো হয়নি। এফবিসিসিআই ১৫ দিন পরপর দাম আপডেট করতে বললেও আমরা এক মাস পরপর তা করছি।

বাণিজ্যমন্ত্রীর দাবি, ভারত থেকে ১৩-১৪ টাকা কমে দেশে তেল বিক্রি হচ্ছে। পাকিস্তান থেকে প্রায় ৩৬ টাকা কম। নেপালের প্রাইস একই রকম আছে।

আন্তর্জাতিক বাজারে না কমলে আমাদের পক্ষে দাম কমানো সম্ভব হবে না বলে সাফ জানিয়ে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ