মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

‘তথাকথিত 'গণকমিশন' ইসলাম ও আলেম উলামাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে তথাকথিত ‘গণকমিশন’ কর্তৃক ১১৬ জন আলেমদের ও ধর্মীয় প্রতিষ্ঠানের তালিকার শ্বেতপত্র দুদকে প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস।

গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে তথাকথিত ‘গণকমিশন’ ভুঁইফোঁড় সংগঠনটি ইসলাম ও আলেম-উলামাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে নেমেছে।

দেশের জনগণ তাদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন ও সজাগ। সুতরাং ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা জাতি রুখে দিবে। নেতৃদ্বয় বলেন, আলেম-উলামারা ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষদের কুরআন হাদিসের বক্তব্য শুনান।

আল্লাহর হুকুম ও নবীর তরীকায় জীবন পরিচালিত করার জন্য উদ্বুদ্ধ করেন। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন খারাবি ও যুব সমাজকে ধ্বংসের সকলধরণের মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখেন ও মানুষদের সচেতন করেন। আলেম-উলামাদের কথা মানুষ অন্তর দিয়ে শুনে এবং আমল করার চেষ্টা করে। কিন্তু এ নাস্তিক্যবাদী গোষ্ঠীগুলোর আলেম উলামাদের কাজগুলো ভালো লাগে না। তারা সন্ত্রাস ও দুর্নীতিবাজদের আড়াল করতে আলেম-উলামা ও ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে এবং দেশে সাম্প্রদায়িক ও সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির পায়তারা করছে। তা কোনোভাবে দেশের জনগণ মেনে নিবে না প্রয়োজনে তাদের প্রতিরোধ করবে।

নেতৃদ্বয় আরও বলেন, তারা ইসলাম ও আলেম-উলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস কোথায় থেকে পেলো তা সরকারকে খুঁজে বের করতে হবে। তাদের বিরুদ্ধে এখনই কঠোর হতে হবে, না হয় তারা দেশে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ