মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (১৫ মে) সন্ধ্যায় স্কয়ার হাসপাতালের কাস্টমার ম্যানেজার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মুজিবুল হক গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সর্দি-জ্বরে ভুগছেন। সঙ্গে ডায়াবেটিসের সমস্যাও রয়েছে ওনার। তবে বর্তমানে ওনার শারীরিক অবস্থা মোটামুটি ভালোর দিকে বলা হয়।’

সাবেক এ মন্ত্রী কবে নাগাদ হাসপাতাল থেকে রিলিজ নিতে পারেন তা জানাতে পারেননি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘ওনি ঠিক কতদিন হাসপাতালে থাকবেন, তা চিকিৎসকরা বলতে পারবেন। যেহেতু এখন সুস্থ আছেন চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি হাসপাতাল ছাড়তেও পারেন।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ