রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

আইনি প্রক্রিয়া শেষে পি কে হালদারকে পাঠানো হবে: দোরাইস্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের গ্রেফতার হওয়া পি কে হালদারকে আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ভারতীয় হাইকমিশনার বলেন, এ ধরনের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়।‌ তাকে ফেরত পাঠানোর বিষয়টাও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই করতে হবে।

মঙ্গলবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার দোরাইস্বামী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক হয়।

সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আত্মগোপন করলে গত ১৪ মে পশ্চিমবঙ্গে গ্রেফতার হন পি কে হালদার।

বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, পি কে হালদারের বিষয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা হয়েছে। এটি দুই দেশের নিয়মিত সহযোগিতার একটি অংশ। গত সপ্তাহে ছুটির দিনে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করেই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারতের সংশ্লিষ্ট সংস্থাকে তথ্য দিয়েছে। আমরা তা যাচাই করছি। এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। আমাদের কাছে যা তথ্য আছে তার ভিত্তিতে একটা সময় বাংলাদেশকে জানানো হবে।

দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক বিষয়ে জানতে চাইলে দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের সময় দ্রুত নির্ধারণ করা হবে। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির সুবিধামতো সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আগামী ৩০ মে দিল্লিতে (জয়েন্ট কনসালটেটিভ কমিশন-জেসিসি) বৈঠকে যোগ দেবেন। সেখানে দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ