মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রশ্নফাঁসের অভিযোগে মাউশি কর্মকর্তাসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রশ্নফাঁসের অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৮ মে) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. শাহাদত হোসেন সুমা এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- পটুয়াখালী সরকারি কলেজের প্রভাষক মো. রাশেদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী মো. আহসানুল হাবীব (৪৫) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী মো. নওসাদুল ইসলাম (৩৭)।

শাহাদত হোসেন সুমা বলেন, গত ১৩ মে ইডেন মহিলা কলেজ কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদের নিয়োগ পরীক্ষার এমসিকিউ পরীক্ষা চলছিল। এ সময় মো. সুমন জমাদ্দার নামে এক পরীক্ষার্থী প্রবেশপত্রের পেছনে লেখা উত্তর দেখে উত্তরপত্র পূরণ করছিল। ডিউটিরত শিক্ষিকা বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পুলিশ এসে সুমনকে গ্রেফতার করে।

তিনি বলেন, সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের উভয়ের তথ্যে নওসাদুল ও আহসানুলকে ওয়ারী থানার কে এম দাস লেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীসময়ে তাদের দেওয়া তথ্যে বড় মগবাজার এলাকা থেকে রাশেদুলকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৩ মে (শুক্রবার) ৫১৩টি পদে ওই নিয়োগ পরীক্ষায় এক লাখ ৮৩ হাজার শিক্ষার্থী অংশ নেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ