মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

সাগরে ৬৫ দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ (২০ মে) থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য সমুদ্রে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

জাটকা সংরক্ষণে দুই মাসের অভিযান শেষ হতে না হতেই আবারও নিষেধাজ্ঞা, মড়ার ওপর খাঁড়ার ঘা বলছেন জেলেরা। তবে মৎস্য বিভাগ বলছে, মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষেই এ কার্যক্রম।

মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের জীববৈচিত্র রক্ষায় বৃহস্পতিবার (১৯ মে) মধ্যরাত থেকে ৬৫ দিনের জন্য সামুদ্রিক মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

এ সময় ৪৭৫ প্রজাতির মাছ, চিংড়ি, হাঙ্গর, লবস্টার, কাঁকড়াসহ সাগরের কিছুই ধরা যাবে না। আগেই অনেকে ফিরলেও ঘোষণার পর সাগর থেকে ঘাটে ভিড়ছে ভোলার ফিশিং বোটগুলো। মাত্র ১৯ দিনের মধ্যে আরেকটি নিষেধাজ্ঞায় আবারও বেকার হয়ে পড়েছেন হাজার হাজার জেলে। দ্রুত সরকারি খাদ্য সহায়তার দাবি তাদের।

এদিকে কার্যক্রম সফলের পাশাপাশি কর্মহীন জেলেদের খাদ্য সহায়তায় আনার আশ্বাস দিয়েছে ভোলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম।

জেলার ১ লাখ ৫৭ হাজার নিবন্ধিত জেলের মধ্যে সমুদ্রগামী ৬৩ হাজার ৯শ’ জেলেকে ৬৫ দিনে ৮৬ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ