বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

‘পার্বত্য চট্টগ্রামে প্রত্যাহার করা সেনাক্যাম্পে মোতায়েন করা হবে এপিবিএন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পার্বত্য চট্টগ্রামে যেসব স্থানে সেনাবাহিনীর ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে, সেখানে এপিবিএন পুলিশ ক্যাম্প মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সেনাবাহিনী দীর্ঘকাল ধরে কাজ করছে। তাদের সাথে সাথে আলাপ-আলোচনা করে এবং চুক্তির আলোকে এই পরিত্যক্ত ক্যাম্পগুলোতে পুলিশ ক্যাম্প স্থাপনের এই সিদ্ধান্ত নেওয়া হবে।’

বুধবার রাতে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তিন পার্বত্য জেলার বিশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যে বাহিনী প্রয়োজন হবে সেই বাহিনী মোতায়েন করা হবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে র্যা বসহ আরও বেশি পুলিশ মোতায়েন করা হবে। পুলিশ বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষম। পুলিশ এখন যে কোন চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত ।

বৈঠকে পার্বত্য শান্তি চুক্তির ভূমি কমিশনসহ পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ