মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


ফিকহ ও হিকমাহ হাসিলের নিয়ত : আকাবির ও আসলাফের প্রতি ই‘তিমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মদ আবদুল মালেক: ফিকহ ও হিকমাহ আল্লাহ তাআলার দান। ফিকহ ও হিকমাহ ছাড়া শুধু ইলম খুব বেশি উপকারে আসে না। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইলমে নাফেয়ের জন্য দুআ করতে শিখিয়েছেন এবং বিভিন্ন দুআর মাধ্যমে এটা বুঝিয়ে দিয়েছেন যে, কুরআন কারীমের দুআ-

رَّبِّ زِدْنِیْ عِلْمًا.

-এর মাঝে ইলম দ্বারা ইলমে নাফে উদ্দেশ্য।

ফজরের নামাযের পর যেসব মাসনূন দুআ রয়েছে তার মধ্যে অন্যতম-

اللّهُمّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبّلًا.

আরেকটি দুআয় রয়েছে-

اللّهُمّ انْفَعْنِي بِمَا عَلّمْتَنَي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَارْزُقْنِي عِلْمًا تنفعني به.

যে জ্ঞান উপকারে আসে না, উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তা থেকে আশ্রয় গ্রহণ করার দুআও শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-

اللهُمّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ، وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا.

ইলম নাফে হতে হলে প্রয়োজন সহীহ ফাহাম, আদব, তাওয়াযু, সর্বোপরি ফিকহ ফিদ্দীন এবং হিকমাহর। যেসব কারণে ইলম নাফে হওয়ার পরিবর্তে ক্ষতিকর হয়ে দাঁড়ায় সেগুলোর অন্যতম প্রধান কারণ বেয়াদবি, উজুব এবং খোদরায়ী।

খোদরায়ীর সবচেয়ে ভয়াবহ দিক হল, তা অনেক সময় মানুষকে শুযূযের দিকে নিয়ে যায়। আর তখন তাকে إعجاب كل ذي رأي برأيه -এর ব্যাধি এমনভাবে পেয়ে বসে যে, নিজেকে সবচেয়ে বড় ইলমওয়ালা এবং হেদায়েতওয়ালা মনে করে। এটাকেই বান্দা কখনো কখনো غرور العلم ও غرور الاهتداء শব্দে ব্যক্ত করে থাকি।

কয়েকদিন হল, اسلاف پر اعتماد নামে একটি সংকলন নজরে পড়ল। মাওলানা ইসহাক মুলতানী তা সংকলন করেছেন এবং ইদারায়ে তালিফাতে আশরাফিয়া থেকে ছেপেছে। এতে হযরত মাওলানা সায়্যিদ আবুল হাসান আলী নদভী রাহ. এবং উস্তাযে মুহতারাম হযরত শায়খুল ইসলাম মাওলানা মুহাম্মাদ তাকী উসমানী দামাত বারাকাতুহুম-এর দুটি বয়ান পড়ার সুযোগ হয়েছে। ভাবলাম, শিক্ষাবর্ষের শুরু হিসেবে তালিবে ইলম ভাইদের খেদমতে এ দুটি বয়ান পেশ করি।

হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রাহ.-এর বয়ান

وَ الَّذِیْنَ جَآءُوْ مِنْۢ بَعْدِهِمْ یَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَ لِاِخْوَانِنَا الَّذِیْنَ سَبَقُوْنَا بِالْاِیْمَانِ وَ لَا تَجْعَلْ فِیْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِیْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِیْمٌ.

এবং (ফায়-এর সম্পদ তাদেরও প্রাপ্য) যারা তাদের (অর্থাৎ মুহাজির ও আনসারদের) পরে এসেছে। তারা বলে, হে আমাদের প্রà¦