মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

প্রধানমন্ত্রীর হাত ধরেই মাদরাসা শিক্ষার উন্নয়ন হয়েছে: নওফেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করার জন্য বছরে চার হাজার কোটি টাকার এমপিও দিচ্ছেন। মাদরাসার শিক্ষার্থীরা যাতে বৈষম্যমুক্তভাবে পড়ালেখা করতে পারে সেজন্য শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন এবং নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই মাদরাসা শিক্ষার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

শনিবার (২৮ মে) চট্টগ্রামের দারুল উলুম কামিল মাদরাসার কামিল দ্বিতীয় পর্ব শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষকরা এখন সরকারি স্কেলে বেতন-ভাতা নিচ্ছেন। প্রায় ৬ হাজার কোটি টাকা খরচ করে সারা দেশব্যাপী ১ হাজার ৮০০ মাদরাসার ভবন নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে উচ্চশিক্ষিত করে গড়ে তুলতে পারেন, সেজন্য মাদরাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট করা হয়েছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জীবনমুখী শিক্ষায় শিক্ষিত হতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ