মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

সিলেটের গহরপুর যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শায়খুল হাদীস আল্লামা নূর উদ্দীন আহমদ গহরপুরী রহ. প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া হােসাইনিয়া গহরপুর সিলেট সফরে যাচ্ছেন আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও  বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি মুহিউস সুন্নাহ শায়খুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান।

আগামীকাল ৩১ মে (মঙ্গলবার) জামিয়া ইসলামিয়া হােসাইনিয়া গহরপুরের (১৪৪৩/৪৪ হি.) নতুন শিক্ষাবর্ষের তারবিয়াতি মাহফিলে অংশ নিতে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার বাদ জোহর জামিয়ার মসজিদে নসীহত পেশ করবেন আল্লামা মাহমুদুল হাসান।

এতে সভাপতিত্ব করবেন জামিয়া ইসলামিয়া হােসাইনিয়া গহরপুর সিলেটের মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী।

তারবিয়াতি এই মাহফিলে সবাই উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী।

তিনি বলেছেন, ‘এই মজলিস ছাত্র এবং সাধারণের জন্য বেশ উপকারী। এতে গুরুত্বপূর্ণ নসিহত করবেন বেফাক সভাপতি ও বরেণ্য আলেমগণ। এতে সবার উপস্থিতি কামনা করছি’।

এনটি