মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

চীন থেকে চড়া সুদে ঋণ নিয়ে পদ্মা সেতু করা হয়েছে: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী চীনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে বলছেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন। এর ফলে গোটা জাতি ঋণগ্রস্ত। আজকে দেশে যে শিশু ভূমিষ্ঠ হয়েছে তার মাথার ওপরেও ৯৮ হাজার টাকা ঋণের বোঝা আছে।

আজ বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘এই পদ্মা সেতুর মধ্যে একটি প্রতীকী জিনিস ভেসে ওঠে সেটি হলো আওয়ামী লীগের দুর্নীতি। কারণ এই সেতু অত্যন্ত অল্প সুদে বিশ্বব্যাংক বানাতে চেয়েছিল। কিন্তু তখন আওয়ামী লীগের উপদেষ্টা ও মন্ত্রীরা নিজের প্যাডে টাকা চেয়ে বলেছে, এই টাকা অমুক কোম্পানিকে দিতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টারা যদি জড়িত থাকে তাহলে কি এটা প্রমাণিত হয় না যে সরকারের উচ্চ পর্যায়ে দুর্নীতির সাথে জড়িত।

আওয়ামী লীগ নেতারা বলেছিলেন আমরা ডিল করে ক্ষমতায় এসেছি বলে মন্তব্য করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ২০০৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তখন তাদের দলের তৎকালীন সাধারণ সম্পাদক জলিল সাহেব বলেছিলেন এ কথা। তিনি আরো বলেছিলেন, আওয়ামী লীগের কেবিনেটে যাদেরকে দেখছেন তাদের অনেকেই ডিজিএফআইয়ের লোক।

‘নিজস্ব অর্থায়নে কোনও কিছু করার দৃষ্টান্ত বর্তমান প্রধানমন্ত্রীর নেই’ দাবি করে রিজভী বলেন, ‘নিজস্ব অর্থায়নে তিস্তা ব্যারেজ করার দৃষ্টান্ত আছে কেবল জিয়াউর রহমানের। আপনার (প্রধানমন্ত্রীর) দৃষ্টান্ত দুর্নীতি, লুটপাট আর হরিলুটের।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ