মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

হজযাত্রার কার্যক্রম উদ্বোধন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী রোববার বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। এদিন বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের দু’টি বিমান হজযাত্রীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। এর আগে আজ শুক্রবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজযাত্রার কার্যক্রম উদ্বোধন করবেন।

রাজধানীর আশকোনা হজক্যাম্পে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে যুক্ত হবেন বলে জানা গেছে। আর আশকোনার হজক্যাম্পে ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী উপস্থিত থাকবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনা মহামারীর কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে অংশ নিতে পারেননি। এবার হজে সারা বিশ্বের ১০ লাখ মুসলমান অংশগ্রহণের সুযোগ পাবেন। হজযাত্রীর এ সংখ্যা কোটা অনুযায়ী বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে।

বাংলাদেশ থেকে এ বছর সরকারি ব্যবস্থাপনায় চার হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছেন। যদিও আগে প্রায় এক লাখ ২৭ হাজার মানুষ বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পেতেন। তবে এবার ৬৫ বছরের বেশি বয়সীদের হজে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে না সৌদি সরকার।

হজের ব্যয় এবার বিগত বছরের চেয়ে অনেক বেশি। এ বছর সরকারিভাবে দু’টি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ পাঁচ লাখ ২১ হাজার ১৫০ টাকা এবং প্যাকেজ-১ এ হজে যেতে পাঁচ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা খরচ হবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সাধারণ প্যাকেজ মূল্য পাঁচ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। ধর্ম মন্ত্রণালয়ের দাবি, সৌদি সরকার মোয়াল্লেম ফি বাড়ানোর কারণে এবার খরচ বেড়েছে। তবে হজের কোনো প্যাকেজেই কোরবানির খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। এ জন্য প্রত্যেক হজযাত্রীকে আরো ১৯ হাজার ৬৮৩ টাকা ব্যয় করতে হবে।

হজ প্যাকেজের টাকার পার্থক্য হয় সুযোগ সুবিধার ভিত্তিতে। এ ছাড়া কাবা থেকে কাছাকাছি হোটেলের ভাড়া বেশি হওয়ায় হজ প্যাকেজের পার্থক্য হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর হজযাত্রীরা পবিত্র মসজিদুল হারাম চত্বরের সীমানা থেকে সর্বো