মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

‘করোনা নিয়ন্ত্রণের কারণে দেশের অর্থনীতি স্বাভাবিক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের আন্তরিক প্রচেষ্টায় করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এ কারণে দেশে অর্থনীতি, চিকিৎসা ও শিক্ষাব্যবস্থাসহ সবকিছু এখনও স্বাভাবিক রয়েছে। দেশের মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রয়েছে।’

শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহের উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে আমরা আরও ভালো রাখতে চাই। আমাদের দেশে টিকার কোনো অভাব নেই। টিকা নিতে আমাদের দেশে কোথাও কোনো সমস্যা হয়নি। টিকা নেওয়ার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। বুস্টার ডোজ নেওয়ার পর আমরা আরো সুরক্ষিত হবো। যাদের বুস্টার ডোজ নেওয়ার সময় হয়েছে তারা দ্রুত বুস্টার ডোজ নিয়ে নিন।’ সবাইকে এই টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দেন মন্ত্রী।

জাহিদ মালেক জানান, বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহে সারাদেশে এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হবে। সারাদেশের ১৬ হাজার ৬৫০টি কেন্দ্রে ৮৫ হাজার কর্মী এই কার্যক্রমে অংশ নেবেন। দেশে এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ মানুষকে প্রথম ডোজ, ১১ কোটি ৭৭ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ এবং দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড টিকাদানে সারাবিশ্বে বাংলাদেশ প্রশংসা কুড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই টিকাদান কার্যক্রম এবং কোভিড নিয়ন্ত্রণ সফলতার সঙ্গে চলমান আছে। টিকাকার্যক্রম এবং কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ রোল মডেল হয়েছে। টিকাদান কার্যক্রম এবং কোভিড নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম স্থান এবং সারা বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ