মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

আগুন নেভাতে কতক্ষণ লাগবে বলা মুশকিল: ফায়ার সার্ভিস ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন গেলো ১২ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। এখনও সেখানে থেমে থেমে বিস্ফোরণ হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কতক্ষণ লাগবে, তা নিশ্চিত করে বলতে পারছে না ফায়ার সার্ভিস।

রবিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, ‘আগুন নেভাতে কত সময় লাগবে, বলা মুশকিল। কারণ এখনও সেখানে বিস্ফোরণ হচ্ছে।’

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ঘটনাস্থলে ডিপো মালিকপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না।

আগুন নিয়ন্ত্রণে চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলার ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তিনি বলেন, ‘আমাদের অগ্রাধিকার এখন আগুন নেভানো। ঢাকা থেকে আমাদের একটা টিম আসছে।’

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এরই মধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিস ডিজি। তিনি বলেন, ‘কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এর আগে কীভাবে আগুন লেগেছে বলতে পারছি না।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ