মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর

জিনিসপত্রের দাম সামনে আরও কত বাড়বে তার ঠিক নেই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জিনিসপত্রের দাম সামনে আরও কত বাড়বে তার ঠিক নাই। এ অবস্থায় কারও কথায় পোশাক শ্রমিকদের আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, রফতানি বন্ধ হয়ে গেলে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। তখন আর বেতন বাড়ানোরও সুযোগ থাকবে না। দুকূলই হারাবে শ্রমিকরা।

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে মঙ্গলবার (৭ জুন) আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকরা আন্দোলন করছে করুক। বেতন তো বন্ধ হয়নি।

শ্রমিকদের জন্য ভর্তুকির অর্থ সরাসরি তাদের হাতে দেয়া হয়েছে। এ অবস্থায় যে নেতারা উস্কানি দিচ্ছে তাদেরকেও সাবধান হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শ্রমিকরা আন্দোলন করছে। করুক। রফতানি যদি বন্ধ হয় তখন বেতন আর বাড়বে না। গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। তখন বেতন বাড়বে না। চাকরিই চলে যাবে। নেতাদের তো ক্ষতি নাই। গার্মেন্টস বন্ধ হলে শ্রমিকদের ক্ষতি হবে।

রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে সঞ্চয় করতে হবে। উৎপাদনও বাড়াতে হবে। এ অবস্থায় অশান্তি করলে দেশের ক্ষতি নিজেরও ক্ষতি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, সামনে আরও দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ