মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর

চলছে হাটহাজারী মাদরাসার শুরা বৈঠক: আসতে পারে যেসব সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

দেশের সর্ববৃহৎ কওমী মাদরাসা দারুল উলূম হাটহাজারীর পরিচালনা কমিটির শুরা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আজ ৮ জুন (বুধবার) সকাল ৯টা থেকে শুরা কমিটির সদস্যগণ বৈঠকে উপস্থিত হয়েছেন। হাটহাজারী মাদরাসার একটি বিশেষ কক্ষে এ বৈঠক চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বশেষ শুরা বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো। এবং ছয় মাস পর পুনরায় শুরা অধিবেশনের ঘোষণা দেওয়া হয়েছিলো।

আরও জানা গেছে, আজকের শুরার মূল এজেন্ডার মধ্যে থাকছে, গত বৈঠকে জামিয়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া আল্লামা মুহাম্মাদ ইয়াহিয়াকে ভারমুক্ত করা তথা পূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। এবং গত এক বছরে ইন্তেকাল করা একাধিক সদস্যের শূন্য পদে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ