মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর

হজ ভিসা: প্রতারক থেকে সতর্ক থাকার বার্তা ধর্ম মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের কোনো কোটা খালি নেই এবং অন্য কোনো উপায়ে হজযাত্রী বা কোনো ব্যক্তির অনুকূলে ভিসা ইস্যু করানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়—কতিপয় অসাধু ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে সহজ সরল ধর্মপ্রাণ মুসলমানদের হজে পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানা যায়।

এ ধরনের প্রতারকদের কাছ থেকে সর্বসাধারণকে সতর্ক থাকাসহ তাদের সঙ্গে কোনো প্রকার লেনদেন না করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ ধরনের লেনদেনে যদি কেউ প্রতারিত হয়, তাহলে এর দায়-দায়িত্ব সরকার বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ