বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

সীতাকুন্ডে নিহত-আহতদের জন্য কাতারে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সীতাকুন্ড বিস্ফোরণে নিহতদের মাগফিরাত ও আহতদের আশু সুস্হতা কামনায় দোয়া মাহফিলের আয়ােজন করেছে আল নূর কালচারাল কাতার।

গতকাল (১০ জুন) শুক্রবার বাদ জুমা দোহা জাদিদের ইবনে হাজম জামে মসজিদে আল নূর গবেষণা ও প্রকাশনা পরিচালক অধ্যাপক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাতারস্হ বাংলাদেশ দূতাবাসের মিনিষ্টার ড, মুস্তাফিজুর রহমান।

প্রধান আলোচক হাফেজ মাওলানা ইউসুফ নূর বলেন, পরলোকগত ভাইদের মাগফিরাতের জন্য দোয়া করা প্রত্যেক মুমিনের কর্তব্য। এটা মুসলিম হিসেবে তাদের পাওনা। এই পাওনা আদায়ে সচেষ্ট থাকলে মৃত্যুর পরে নিজেও নি:সন্দেহে দোয়ার হকদার হবেন এতে সন্দেহ নেই।

বিশেষ অতিথি ছিলেন এরাবিয়ান এক্সচেঞ্জের ব্যবস্হাপক নূরুল কবীর চৌধুরী। ইসলামী আলোচনা ও মুনাজাত পরিচালনা করেন কাতার ধর্মমন্ত্রণালয়ের খতিব ও ওয়াইজ, আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা ইউসুফ নূর। উপস্হিত ছিলেন আল নূর সেন্টারের অর্থ সম্পাদক সালেহ নূরুন্নবী, নির্বাহী সদস্য হাফেজ মাওলানা তানভীর আহমদ, মাওলানা কারী ইবরাহিম, হাফেজ মুস্তাফিজুর রহমান ,গিয়াসুদ্দিন আকোন ও দাবির আকোন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ