রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার তথ্য পেয়েছে গোয়েন্দারা: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত কিছুদিন ধরে চলা অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু নাশকতার তথ্য পেয়েছে গোয়েন্দারা এমনটায় জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা এমনটি করছে তাদেরকে সেই আগুনেই পুড়তে হবে।

রোববার (১২ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মাঠে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মির্জা ফখরুলের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজপথের মানুষ। রাজপথেই থাকবে। রাজপথ ছাড়বে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের অবস্থান জনগণের বিরুদ্ধে নয়, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে।

তিনি বলেন, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে বিএনপির পরিণতি ভালো হবে না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ