মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর

হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাওলানা আবদুল কাইয়ুম সুবহানীকে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি এবং মুফতী কেফায়েতুল্লাহ আজহারীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

আজ সোমবার খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির বৈঠকের তাদের মনোনীত করা হয়।

এছাড়াও ঢাকা মহানগর কমিটিতে আরো যারা আছেন- যুগ্ম মহাসচিব মাওলানা আনিসুর রহমান মাওলানা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনিরুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, সদস্য মুফতী কামাল উদ্দীন, মাওলানা রাশেদ বিন নুর ও মাওলানা সানাহুল্লাহ হাফেজ্জী।

বৈঠকে কেন্দ্রীয় কমিটির যুগ্মসচিব মাওলানা আবদুল আওয়ালকে নায়েবে আমীর করা হয়েছে। এবং ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া সিরাজিয়ার মুহতামিম মাওলানা তানভিরুল হক সিরাজীকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।

এছাড়াও সাইয়েদ মাহফুজ খন্দকারকে হেফাজতের কেন্দ্রীয় কমিটির মিডিয়া বিভাগের সমন্বয়ক করা হয়েছে।

আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- নায়েবে আমীর আল্লামা মুহাম্মাদ ইয়াহিয়া, নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, নায়েবে আমীর মাওলানা মোবারকউল্লাহ, নায়েবে আমীর মাওলানা আবদুল আওয়াল, মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী, দাওয়া সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা রশিদ আহমদ শাব্বির, মাওলানা হারুন আজিজ নদভী, মিডিয়া বিষয়ক সমন্বয়ক সাইয়েদ মাহফুজ খন্দকার প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ