মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ

সৌদি আরবে আরও এক বাংলাদেশি বায়তুল্লাহর মুসাফিরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। শুক্রবার (১৭ জুন) পবিত্র মক্কায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। ওই হজযাত্রীর নাম মিসেস রামুজা বেগম। তার বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলায়। এ নিয়ে এবারের হজযাত্রীয় চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, মিসেস রামুজা বেগমের পাসপোর্ট নম্বর: বিডব্লিউ-০৮৪৩৩২৮।

এর আগে ১৬ জুন নোয়াখালীর নুরুল আমিন (৬৪) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন। তারও আগে ১১ জুন জাহাঙ্গীর কবির (৫৯) নামের চাঁপাইনবাবগঞ্জের এক হজযাত্রী পবিত্র মক্কায় মারা যান।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের (জুলাই) ৮ তারিখে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ