মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর

হজরত ইবরাহিম বিন আদহাম রহ. এর উপদেশবাণী: পর্ব-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের ৮. তাওয়াক্কুল হলো আল্লাহ তায়ালার প্রদত্ত অন্তরের এক প্রশান্তি। যা হাসিল করতে পারলে মানুষ অন্তরের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়ে যায়।

৯. আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিপদ আসার কারণে যদি কেউ অন্যের কাছে অভিযোগ করে, তাহলে সে অন্তরে আল্লাহ তায়ালার আনুগত্যের স্বাদ পাবে না। অন্তর থেকে আল্লাহ তায়ালার আনুগত্যের স্বাদ ওঠিয়ে নেওয়া হয়।

১০. যদি তুমি আরামে থাকতে চাও, তাহলে যা আসে খেয়ে নাও। যা আসে পরিধান করে নাও। আল্লাহ তায়ালা তোমার জন্য যা বরাদ্দ করেছেন তুমি তা নিয়ে সন্তুষ্ট থাকো।

১১. মেহমান আসার চেয়ে আমার কাছে অধিক পছন্দের আর কোনো কিছু নেই। কারণ, সে তার রিজিক নিয়ে আমার কাছে আসে অথচ ফ্রি ফ্রি আমাকে নেকি দিয়ে যায়।

১২. যদি তুমি মানুষ চিনতে চাও, তাহলে দেখো! আল্লাহ তায়ালা তাকে যে প্রতিশ্রæতি দিয়েছেন আর মানুষ তাকে যে প্রতিশ্রæতি দিয়েছে- তার অন্তর কার ওয়াদার প্রতি বেশি আশ^স্ত। (অর্থাৎ যদি সে আল্লাহ তায়ালার ওয়াদার প্রতি বেশি আশ^স্ত তাহলে বুঝতে হবে সে নেক মানুষ। আল্লাহওয়ালা। আর যদি মানুষের ওয়াদার দিকে তার আশ^স্ত বেশি মনে হয়, তাহলে বুঝতে হবে সে ভেজাল মানুষ- সংকলক)

১৩. মানুষের মধ্যে তাকওয়ার পরিধি জানার ৩ টি উপায়। ১. ব্যক্তির আয়-উপার্জনের দ্বারা। (অর্থাৎ, হালাল-হারাম বাছ-বিচার করে গ্রহণ করে কি না- সেটি যাচাই করার মাধ্যমে- সংকলক) ২. ব্যক্তির সতর্কতার মাধ্যমে। (অর্থাৎ, নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকার সতর্কতার পরিমান- যাচাই করার মাধ্যমে- সংকলক) ৩. ব্যক্তির কথাবার্তার মাধ্যমে। (অর্থাৎ, কথাবর্তা বলার ক্ষেত্রে প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় অবস্থা বুঝে-শুনে কথাবার্তা বলে কি না- যাচাই করার মাধ্যমে- সংকলক)

১৪. হজরত ইবরাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহু তায়ালার কাছে তওবার হাকিকত সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অতিত গুনাহসমূহের জন্য সর্বদায় রোনাজারি করা। বর্তমানে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশংকায় সর্বদায় অস্থির থাক। খারাপ লোকদের সংশ্রব পরিহার করা। খারাপ লোকদের সংশ্রবকে নিজের জন্য আবশ্যক করে নেওয়া। এই বিষয়গুলির সমন্বয়কে একসাথে তওবা বলা হয়’।

১৫. হজরত ইবরাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহু তায়ালার কাছে মাহরুম হওয়া