বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভারতে এক দিনে করোনায় ১৭ হাজারের বেশি শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারত চার মাসেরও বেশি সময় পর প্রথমবারের মতো গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ হাজার ৩৩৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

দেশটিতে নতুন ঢেউয়ের ভয়ের মধ্যে দেখা দিয়েছে এই ঊর্ধ্বমুখী সংক্রমণ। ২৪ ঘণ্টার এই পরিসংখ্যানটি গতকালের সংক্রমণের চেয়ে ৩০ শতাংশ বেশি।

এ ছাড়াও, গত ২৪ কোভিড-সংক্রান্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট পাঁচ লাখ ২৪ হাজার ৯৫৪ জন প্রাণ হারিয়েছে। এ সময়ে ১৩ হাজার ২৯ জন সুস্থ হয়েছেন। দেশটিতে সুস্থতার হার ৯৮ দশমিক ৬০ শতাংশে পৌঁছেছে।

শেষ ২৪ ঘণ্টায় মোট সংক্রমণের মধ্যে গতকাল মহারাষ্ট্রে পাঁচ হাজার ২১৮ জন, দিল্লিতে এক হাজার ৯৩৪ জন শনাক্ত হয়, যা এক দিন আগের প্রতিবেদনের দ্বিগুণ।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া গতকাল জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাদের একটি বৈঠক ডেকেছেন এবং ভাইরাসের সম্ভাব্য মিউটেশনগুলি স্ক্যান করতে এবং পুরো জিনোম সিকোয়েন্সিংয়ের ওপর নজরদারির ব্যাপারে গুরুত্বারোপ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ