শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

রোববারের মধ্যে ঈদ বোনাস দিতে সরকারের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল আজহার উৎসব ভাতা আগামী রোববারের (২৬ জুন) মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা শামীম হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৩ জুন) এ নির্দেশ দেওয়া হয়।

এ সংক্রান্ত নির্দেশনাটি অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও জিএম/জেট ও ব্যবস্থাপনা/প্রবার), অর্থ বিভাগের অনু বিভাগ প্রধান (সকল), অর্থ বিভাগের মনিটরিং সেলের মহাপরিচালক, মন্ত্রীর একান্ত সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব, অর্থ বিভাগের সেগুনবাগিচার চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতা আগামী ২৬ জুনের মধ্যে দাখিল করার জন্য চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, অর্থ বিভাগ কর্তৃক অবহিত করা হয়েছে।

এমতাবস্থায়, ঈদুল আজহার উৎসব ভাতা আগামী ২৬ জুনের মধ্যে দাখিল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ