মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

খিলগাঁও ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় প্রাণ গেল ঢাকা কলেজ শিক্ষার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর শাহজাহানপুরে গাড়ির ধাক্কায় ঢাকা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৫ জুন) রাত পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত শিক্ষার্থীর নাম মিরাজুল ইসলাম শাওন (২৩)।

শাওন ও তার এক বন্ধু মোটরসাইকেলে করে সবুজবাগের বাসায় ফিরছিলেন। খিলগাঁও ফ্লাইওভারের শাহজাহানপুর ঢালে ওঠার পর দ্রুতগামী একটি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। এরপর ঢামেক হাসপাতালে নেওয়া হলে শাওনকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেন।

মিরাজুল ইসলাম শাওন শরীয়তপুরের পালং থানার সিরাজুল ইসলামের সন্তান। রাজধানীর সবুজবাগ থানার মায়াকানন এলাকায় থাকতেন তিনি। দুই ভাইয়ের মধ্যে ছোট ছিলেন শাওন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শাওন নামের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ