মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

দুই বছর পর ফের কলকাতা-ঢাকা বাস চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবারও চালু হলো কলকাতা-ঢাকা বাস চলাচল। করোনা মহামারির কারণে দুই বছর এ বাস চলাচল বন্ধ ছিল।

আজ সোমবার সকালে কলকাতার কিড স্ট্রিট থেকে প্রথম বাসটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস।

কলকাতার নিউ টাউন এলাকা থেকে বাসে উঠে সীমা দাস বলেন, ‘এই প্রথম বাংলাদেশ যাচ্ছি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বাস পদ্মা সেতুর ওপর দিয়ে যাবে, এটা ভেবেই আমরা খুব আনন্দিত। বিশেষ করে পদ্মা সেতু দেখার জন্য।’

কলকাতার শ্যামলী পরিবহণের মালিক অবনী ঘোষ বলেন, ‘বাস চলাচল আবার শুরু হওয়ায় আমরা আনন্দিত। আজকের দিন খুব আনন্দের দিন। আরও আনন্দের খবর যাত্রাপথে সময় অনেক কম লাগবে; কারণ, পদ্মা সেতু তৈরি হওয়ার ফলে আমি আশা করছি অনেক কম সময়ে কলকাতা থেকে ঢাকা পৌঁছে যেতে পারবেন যাত্রীরা।’

অবনী ঘোষ বলেন, ‘আগামী দিনে আস্তে আস্তে এ বাস পরিষেবা উন্নত করা হবে। এ ছাড়া পদ্মা সেতু দেখার জন্য এপার বাংলার মানুষ আরও বেশি বাস পরিষেবা উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস। তিনি আরও বলেন, ‘আমরা এ মুহূর্তে ঢাকা-কলকাতা তিনটি বাস চালাব। দুটি ঢাকা-কলকাতা এবং একটি কলকাতা-আগরতলা রুটে। পর্যাক্রমে কলকাতা-চট্টগ্রাম রুটে আমরা বাস চলাচল চালু করব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ