মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

বন্যা পরিস্থিতি পরিদর্শনে সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্যা পরিস্থিতি উন্নত হলেও বন্যা সৃষ্ট দুর্ঘটনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেন থামছেই না। বৃদ্ধি পাচ্ছে বন্যাকবলিত এলাকায় রোগের আক্রমণ। এ অবস্থায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হেলিকপ্টারে করে সিলেট পৌঁছেছেন স্বাস্থ্য ও পারিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে করণীয় প্রসঙ্গে জরুরি মতবিনিময় সভায় অংশ নিবেন তিনি।

সোমবার (২৭ জুন) সিলেটের বিভিন্নি এলাকা ঘুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে আসেন তিনি। এসময় তার সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সিলেটের বন্যা পরিস্থিতি দেখতে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। সিলেটের বেশ কিছু এলাকা পরিদর্শন শেষে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বন্যার কারণে রাস্তা ঘাট নষ্ট হয়ে যাওয়ায় হেলিকপ্টারে তিনি সিলেট পরিদর্শন করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বন্যায় সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৪ জন। সিলেট বিভাগেই ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারে ৪ জন এবং হবিগঞ্জে ৪ জন মারা গেছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ২৮ জন মারা গেছে।

এর মধ্যে ময়মনসিংহে ৫ জন, নেত্রকোণায় ৯ জন, জামালপুরে ৯ জন এবং শেরপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও রংপুর বিভাগে এখন পর্যন্ত বন্যায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে ৩ জন এবং লালমনিরহাটে ১ জন। তবে রংপুর বিভাগে কারো মৃত্যু হয়নি। এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৯০ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ