রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বর্ষায় যেসব খাবার খাওয়া ঠিক নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্ষাকালে পানিবাহিত রোগের আশঙ্কা খুব বেশি থাকে। এ কারণে বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত।

এছাড়াও এই সময় পেটের সমস্যা এড়াতে কিছু খাবার কম খাওয়া ভালো। যেমন-

১. পুষ্টিবিদের মতে, বর্ষাকালে মাছ যতটা সম্ভব কম পরিমাণে খাওয়া যায়, ততই ভাল। বিশেষ করে, এ সময় সামুদ্রিক মাছ খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে।

২. বর্ষাকালে যেহেতু পেটের সমস্যা বেশি হয় এজন্য এই সময় দুগ্ধজাত খাবার ঘন ঘন না খাওয়াই ভাল।

৩. বর্ষাকালে প্রতিদিনের খাদ্যতালিকায় দই রাখা ভাল নয়। কারণ এতে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বর্ষার সময় সালাদ খাওয়ার সময়ও সতর্ক থাকতে হবে।

৪. কাঁচা শাকসবজির মধ্যে বর্ষাকালে জীবাণুর সংক্রমণ হয়। তাই এই সময় কাঁচা শাকসবজিও এড়িয়ে যাওয়াই ভাল।

কী খেলে ভাল থাকবে শরীর?

বর্ষার মৌসুমে শরীর সুস্থ রাখতে মৌসুমি সবজি ও ফল প্রচুর পরিমাণে খাওয়া জরুরি। শাকসবজি রান্না করে খাওয়াই ভাল। এই সময় আপেল, জাম, লিচু, নাশপাতি এই সব মৌসুম ফল খান। এ ছাড়া অবশ্যই খাদ্যতালিকায় ওল, মিষ্টি আলু, কচু রাখুন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ