শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

ঢাকা আলিয়ার অধ্যক্ষ মাওলানা আলমগীর রহমানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

২৯ জুন ভোর ৪টায় রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাদরাসা-ই-আলিয়ার শিক্ষক ও আল্লামা কাশগরী হলের সাবেক হল সুপার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক আলমগীর হোসেন কিডনি জনিত সমস্যাসহ বিভিন্ন রোগে দীর্ঘদিন আক্রান্ত ছিলেন। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করতে হতো। শেষে হেপাটাইটিস বি ধরা পড়ায় বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি মাগুরা নেওয়া হয়। সেখানে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ