মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

হজরত ইবরাহিম আদহাম রাহ. এর উপদেশবাণী: পর্ব- ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।। ৪১. যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে সবচেয়ে বেশি ভয় করে, সে আল্লাহ তায়ালার কাছে নিকটবর্তী দুনিয়াবিরাগীদের মধ্যে অন্যতম একজন।

যে ব্যক্তি আল্লাহ তায়ালার সন্তুষ্টের জন্য তার আমলকে সুন্দর করে, সে আল্লাহ তায়ালার কাছে প্রিয় দুনিয়াবিরাগীদের মধ্যে অন্যতম একজন।
যে ব্যক্তি আল্লাহ তায়ালার নিকট তার জন্য বরাদ্দকৃত বস্তুর জন্য বেশি আগ্রহী, সে আল্লাহ তায়ালার কাছে শ্রেষ্ঠ দুনিয়াবিরাগীদের মধ্যে অন্যতম একজন।

যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে সবচেয়ে বেশি ভয় করে, সে আল্লাহ তায়ালার কাছে মর্যাদার অধিকারী দুনিয়াবিরাগীদের মধ্যে অন্যতম একজন।
যে ব্যক্তি উদার মনের দানশীল। প্রশান্ত মনের অধিকারী। সে আল্লাহ তায়ালার কাছে পরিপূর্ণ দুনিয়াবিরাগীদের মধ্যে অন্যতম একজন।
যে ব্যক্তি সবচেয়ে বিশ^াসী, সে আল্লাহ তায়ালার কাছে কামেল দুনিয়াবিরাগীদের মধ্যে অন্যতম একজন। সূত্র: হিলয়াতুল আওলিয়া: খ. ৮, পৃ. ৭০

৪২. হজরত ইবরাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহু তায়ালা তাঁর দীনি একভাইকে বললেন, হে প্রিয় ভাই! যদি তুমি আল্লাহ তায়ালাকে নিজের বন্ধু বানাতে চাও। আর আল্লাহ তায়ালাও তোমাকে প্রিয় করে নিক। তাহলে তুমি দুনিয়া ও পরকালকে ছেড়ে দাও। এবং এই দুটির দিকে ঝুকে যাওয়া থেকে বিরত থাকে। এই দুটি থেকে নিজেকে ফারেগ করে নাও। তুমি পুরোপুরি নিজেকে আল্লাহ তায়ালার কাছে সপর্দ করে দাও। আল্লাহ তায়ালাও তোমার দিকে পুরোপুরি নজর রাখবেন। এবং তোমার উপর দয়ামায়া করবেন। সূত্র: হিলয়াতুল আওলিয়া: খ. ১০, পৃ. ৮১

৪৩. হজরত ইবরাহিম বিন আদহমা রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, ক্ষুধা, অভাব-অনটন, অন্তরকে বিগলিত করে দেয়। সূত্র: শুয়াবুল ঈমান: হাদিস- ৫৩১৪

৪৪. যে বান্দা নিজের প্রবৃত্তির চাহিদাকে ভালোবাসে আল্লাহ তায়ালা তাকে সত্যায়ন করবেন না। সূত্র: শুয়াবুল ঈমান: হাদিস- ৬৫৭৬

৪৫. পরহেজগারী বান্দাকে দুনিয়াবিমূখতায় পৌঁছে দেয়। আর দুনিয়াবিমূখতা বান্দাকে আল্লাহ তায়ালার মহব্বতের স্তরে পৌঁছে দেয়। সূত্র: আজ-জুহদুল কাবীর লিল-বায়হাকি: পৃ. ৩১২

৪৬. আল্লাহ তায়ালা এই উম্মতের উপর থেকে বিপদাপদ দূরে রেখেছেন হাদিস পড়–য়াদের হাদিস অন্বেষণের সফর করার কারণে। সূত্র: শারাফু আসহাবিল হাদিস লিল-বাগদাদি: পৃ. ৫৯

৪৭. সন্দেহযুক্ত জিনিস পরিহার করাà