মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার ব্যাংক খোলা থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বৃহস্পতিবার বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, হজ ব্যবস্থাপনার সুবিধার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান প্রধান শাখা জেলা ও উপ‌জেলা পর্যা‌য়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত ক‌রে শনিবার (২ জুলাই) পূর্ণ দিবস খোলা রাখার নির্দেশ দেওয়া হলো। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য আগামী ২ জুলাই শনিবার ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। গত বুধবার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি চিঠি দেওয়া হয়। চিঠি দেন ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন।

চিঠিতে তিনি বলেন, ইতোমধ্যে রাজকীয় সৌদি সরকার বাংলাদেশ থেকে নির্ধারিত হজ কোটার পাশাপাশি অতিরিক্ত ২৪১৫ জনকে বহনের অনুমতি দিয়েছে। সেসব হাজিদের অর্থ সৌদিতে পাঠানোর কাজ চলমান আছে। আগামী ২ জুলাই ছুটির দিনেও টাকা পাঠানোর কাজ চলবে।

-এটি