মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ভারত থেকে চাল আমদানির অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শর্তসাপেক্ষে দেশের ৯৫ জন আমদানিকারককে ভারত থেকে ৪ লাখ ৯ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ জুন) খাদ্য মন্ত্রণালয়ের বৈদেশিক সংগ্রহ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাহাবুবুর রহমান ও অতিরিক্ত সচিব মুজিবর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেয়া হয়।

চিঠির শর্তানুযায়ী, ২১ জুলাইয়ের মধ্যে চালের এলসি খুলতে ও ১১ আগস্টের মধ্যে আমদানি করা চাল দেশে বাজারজাত শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। আমদানি করা চালের মধ্যে ৩ লাখ ৭৯ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে।

সময়মতো এলসি খুলতে বা আমদানি করতে ব্যর্থ হলে সেসব ব্যবসায়ীর চাল আমদানির অনুমতি বাতিল হবে বলেও চিঠিতে সতর্ক করা হয়।

দেশে উৎপাদিত চালের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞায় গত বছরের ৩১ আগস্ট থেকে ভারতীয় চাল আমদানি বন্ধ রয়েছে। বর্তমানে দেশে বিভিন্ন জায়গায় বন্যায় ফসলের ব্যাপক ক্ষতিতে চালের বাজার ঊর্ধ্বগতি রুখতে সরকার চাল আমদানির অনুমতি দিয়েছে।

এদিকে বর্তমানে দেশের খুচরা বাজারে মিনিকেট চাল প্রতি কেজি ৫৬ টাকা ও স্বর্ণা চাল ৪৬ টাকায় বিক্রি হচ্ছে। চাল ব্যবসায়ী আব্দুস সামাদ জানান, চলতি মাসের মধ্যে চাল আমদানি ও বাজারজাত শুরু হবে। সরবরাহ বাড়লে চালের বাজারমূল্য কিছুটা কমে আসবে।

বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকার কথা জানিয়ে বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, তবে নতুন করে চাল আমদানি শুরু হলে বন্দরে দ্রুত খালাসের সব ব্যবস্থা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ