মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

সঙ্গীতকে বিদায় জানালেন ‘জাইমা নুর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

‘তোমাদের মাঝে আর গাইবো না গান’ গেয়ে সঙ্গীত জগতকে বিদায় জানালেন জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী জাইমা নুর।

গতকাল শুক্রবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায়  প্যানভিশন টিভিতে আয়োজিত সর্বশেষ লাইভ অনুষ্ঠানের মাধ্যমে তিনি মিডিয়াকে বিদায় জানান। এ সময় প্যানভিশন টিভির পক্ষ থেকে তাকে আজীবন সম্মাননা পদক প্রদান করা হয়।

ক্ষুদে শিল্পী জাইমা নুরের সঙ্গীত জীবনে বেশকিছু জনপ্রিয় গান উপহার দিলেও তিনি সবার মন জয় করে নেন ‘বাবা’ গানের মাধ্যমে। ২০২১ সালের রমজানে পবিত্র  কোরআনের আলো অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে তাসনীম সাদিয়ার লেখা ও সুরকরা গানটি গান জাইমা নুর। তার গাওয়া গানে অশ্রু ঝরায় উপস্থিত বিচারকদের। অশ্রু ঝরে কোটি দর্শকের।

গানের কথাগুলো ছিল এরকম:-
বাবা মানে হাজার বিকেল
আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে
পুতুল পুতুল খেলা
বাবা মানে কাটছে ভালো
যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা
আমার অনেক ঋণ

আমি যতই এলোমেলো ভুলের অভিধান
বাবা তুমি সময় মত সহজ সমাধান
জীবনের টানাপোড়েন কিছুই না জানি
আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি
বাবার কাছে হইনা কাল আমি কোনদিনই
বাবা ডাকে আদর করে আমায় সোনামণি

বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া
বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা

ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে
আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে
চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে
মা বলে ডাকবে বল সারা জীবন ধরে
বেলা শেষে তুমি আজও অনেক অভিমানে
কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি

জাইমা নুরকে নিয়ে এক আবেগঘন পোস্ট দেন শিল্পী সুরকার ও মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানছুর। তিনি বলেন, আমার চারদশকের বেশী ইসলামী গানের সময়কালে দেখা সেরা ক্ষুদে শিল্পী জাইমা নূর। আমার প্রিয় কিছু সুর করা গান ও গেয়েছে। জাইমার প্রায় প্রতিটি গানই দর্শক প্রিয়তা পায়। ওর গানে একটা নিজস্ব স্টাইল আছে আর তাঁর উপর ভিত্তি করে জাইমার বড় ধরনের ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে। আমি সব সময় বলি ইসলামী গানগুলো একদিকে বাণী প্রধান হলেও এর সুর গায়কি ও উপস্থাপনা অনেক গুরুত্বপূর্ণ। মানুষের কাছে সুন্দর বানীগুলো পৌছে দেয়ার প্রয়োজনেই সুন্দর গায়কীর বিকল্প নেই। জাইমা নুর এক্ষেত্রà§