মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে দুর্নীতি বন্ধ করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এলপিজি গ্যাস ইন্ডিয়ায় পাচাররোধ করতে কয়েকটি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধানে দুর্নীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে গ্যাসের মারাত্মক সঙ্কট। এ সমস্যার সমাধান না করে ইন্ডিয়ায় চোরাইপথে গ্যাস পাচারের সুযোগ করে দিয়েছে বর্তমান সরকার। এতে করে দেশে আরেক সঙ্কট সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, আমাদের দেশে গ্যাসের অনেক সঙ্কট। এখনো কোটি কোটি মানুষ গ্যাস থেকে বঞ্চিত। অপরদিকে ঢাকাসহ সারাদেশে এ সঙ্কট মারাত্মক আকার ধারণ করছে। অনেক এলাকায় সকালে গ্যাস থাকলে বিকেলে থাকে না। এমন সঙ্কট লেগেই আছে। এরমধ্যে ভারতে এলপিজি গ্যাস পাচার হয়ে যাচ্ছে। সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে না পারলে গ্যাস, বিদ্যুৎসহ কোন কিছুরই সঙ্কট দূর হবে না।

তিনি বলেন, সরকারের প্রতিটি সেক্টরে সীমাহীন দুর্নীতির কারণে সর্বত্র এক মহাসঙ্কট সৃষ্টি হয়েছে। এগুলো বন্ধ করতে হবে।

মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, বি-বাড়ীয়ার সীমান্ত দিয়ে এলপিজি গ্যাস ইন্ডিয়ায় পাচার হয়ে যাচ্ছে। এ গ্যাস পাচারের সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেইসাথে দেশবাসীকে সঙ্কটে রেখে গ্যাসসহ কোন কিছুই ইন্ডিয়া দেয়া থেকে বিরত থাকতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ