মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ভ্রমণে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ট্রেনের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। অনুরোধের বিষয় সতর্ক না হলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিম মহাব্যবস্থাপকের কার্যালয়ে থেকে এক সতর্কবার্তায় বলা হয়, সম্মানিত যাত্রী সাধারণকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। ছাদে অতিরিক্ত যাত্রীর চাপে কোচের স্প্রিংসহ নানা যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নিরাপদ ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। ছাদে ভ্রমণকারীদের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী জোরালোভাবে কাজ করছে। এ বিষয়ে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বৃহস্পতিবার (১৪ জুলাই) সংবাদমাধ্যমকে বলেন, ঈদের সময়ে অনেকেই ট্রেনের ছাদে ভ্রমণ করেছেন, এখনও করছেন। যেখানে একটি ট্রেনে লোক ধরে ৯০০, সেখানে ট্রেনের ছাদ এবং ভেতর মিলে লোক সংখ্যা হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ৮০০। যার ফলে অতিরিক্ত যাত্রীর ওজনে ট্রেনের কোচের স্প্রিং, রেলিংসহ অন্যান্য যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা মেরামত করে ওই ট্রেনটি আবারও সচল করতে সময় লাগছে। তাই যাত্রী সাধারণের কাছে এই অনুরোধটি জানিয়েছি।

তিনি আরও বলেন, এখন ট্রেনের ছাদে যাত্রী উঠলে তাদেরকে নামিয়ে ট্রেন ছাড়া হচ্ছে। এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে স্টেশন, সান্তাহার রেলওয়ে স্টেশন এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের চেক করে অবশ্যই যাত্রী নামিয়ে ট্রেন ছাড়া হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ