মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

সচিব হিসেবে পদোন্নতি পেলেন ৮ রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্র ক্যাডারের আট রাষ্ট্রদূত ও হাইক‌মিশনারকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদ মর্যাদায় পদোন্নতি দেয়া হয়েছে।

বুধবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক‌টি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপ‌নে বলা হয়, বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর/গ্রেড-এ রাষ্ট্রদূত (গ্রেড-১) পদে আট জনকে পদোন্নতি দিয়েছে সরকার।

পদোন্নতি পাওয়া দূতরা হলেন- মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম, মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার গোলাম সারোয়ার, যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, পাকিস্তানে নিযুক্ত হাইকমিশনার রুহুল আলম সিদ্দিকী, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, অস্ট্রিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত, ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. শামীম আহসান ও পোল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ