মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

একদিনে সড়কে ঝরলো ২৮ প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শনিবার সড়কে সড়কে যেন ঈদ ফিরতি মানুষদের মৃত্যুর মিছিল হয়ে গেল। এদিন ভোর রাত থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া খবরে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। এর মধ্যে টাঙ্গাইলে আটজন, বগুড়ায় চারজন, সিরাজগঞ্জে তিনজন, ঝিনাইদহে দুইজন, ব্রাহ্মণবাড়িয়া দুইজন, গাজীপুর দুইজন, ঢাকায় একজন, নীলফামারীতে একজন, হবিগঞ্জে দুইজন ও ময়মনসিংহে তিনজন।

টাঙ্গাইল : টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৮ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরের পাকুল্লায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় মা ও দুই ছেলে-মেয়ে নিহত হন।

নিহতরা হলেন উপজেলার বাশতৈল এলাকার বাসিন্দা মাসুদের স্ত্রী পারভিন আক্তার (২৮) ও তার ছেলে সুমন (৮), মেয়ে সাদিয়া (৬)।

মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, বেলা ১২টার দিকে দুই ছেলে-মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা। এ সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মেয়ের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারাও মারা যান।

এর আগে ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় ঢাকাগামী বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে চারজন নিহত হন। দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া মির্জাপুরের পাকুল্যায় বাসচাপায় আরেক শিশু নিহত হয়েছে। এ সময় নারীসহ দুজন আহত হয়েছেন।

বগুড়া : বগুড়ার কাহালুতে প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। সকালে উপজেলার দরগাহাট কালিয়াপুকুর এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন।

নিহতরা হলেন নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার তানছের আলী (৬০), তার ছেলে টগর আলী (৩৫), মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৩৫) ও প্রাইভেটকারচালক পত্নীতলা উপজেলার মান্নুর ছেলে সুমন (৩০)। এ ঘটনায় শাকিল (২০) নামে আরো এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ঢ