মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই

বিদ্যুৎ-সংকটে ভয়ের কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদ্যুৎ-সংকটে ভয়ের কারণ নেই। সকলের সহযোগিতায় পরিস্থিতি উত্তরণ সম্ভব হবে। যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আমাদের আছে বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে বগুড়ার হোটেল মম ইনের কনফারেন্স রুমে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে ডিজেল ও ফার্নেস ঘাটতি দেখা দিতে পারে। ফলে দেশে ডিজেল ও ফার্নেসভিত্তিক পাওয়ার প্ল্যান্টগুলো চালানো সম্ভব নাও হতে পারে। এই কারণে সৃষ্ট বিদ্যুৎ-সংকট পরিস্থিতি মাথায় রেখে এখন থেকেই সাশ্রয়মূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট ও গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা থেকে বিরত না হলে আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া-৭ আসন সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ