শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

ফেনীতে প্রায় ১৭ কোটি টাকার মাদক ধ্বংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীতে ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩শ’ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনী ব্যাটালিয়ন।

আজ বুধবার (২৭ জুলাই) দুপুরে বিজিবির জায়লস্কর সদর দফতরে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, গত ১ জানুয়ারি ২০১৮ তারিখ হতে ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৩শ’ ৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল, যার আনুমানিক মূল্য ৩৭ লাখ ৪৫ হাজার ৬শ’ টাকা; ১৯ বোতল ভারতীয় ইস্কপ সিরাপ, যার আনুমানিক মূল্য ৭ হাজার ৬শ’ টাকা; ৬শ’ ৮৮ ভারতীয় বিয়ার ক্যান-বোতল, যার আনুমানিক মূল্য ১ লাখ ৭২ হাজার টাকা।

১৩ হাজার ২শ’ ১১ বোতল ভারতীয় হুইস্কি, যার আনুমানিক মূল্য ১ কোটি ৯৮ লাখ ১৬ হাজার ৫শ’ টাকা; ১৫.৫ কেজি ভারতীয় গাঁজা, যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৪ হাজার ২শ’ ৫০ টাকা; ১৬ হাজার ৪শ’ ৭৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৪৯ লাখ ৪৩ হাজার ৭শ’ টাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ