মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

জাতীয় পার্টির সঙ্গে সংলাপে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংলাপের শেষ দিন আজ। বিকালে আওয়ামী লীগের সঙ্গে সংলাপ।

এদিন সকালে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সংলাপে বসেছে ইসি।

রোববার বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনের সম্মেলনকক্ষে এ সংলাপ শুরু হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে দলটির ১৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছে। সংলাপে প্রধান নির্ব‌াচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে গত ১৭ জুলাই থেকে সংলাপ শুরু করে ইসি। এ পর্যন্ত ২৭টি দল ইসির ডাকে সাড়া দিয়েছে। তবে ইসির প্রতি অনাস্থা ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে সংলাপে অংশ নেয়নি বিএনপিসহ ৯টি দল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ