শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

দেশকে দেউলিয়া বানাতে চেষ্টা করছে বিএনপি : কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশকে দেউলিয়া বানাতে বিএনপি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। সোমবার শোকের মাস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত রক্ত ও প্লাজমা দান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের দেউলিয়া বানানোর চেষ্টায় বিএনপির সঙ্গে কিছু বুদ্ধিজীবী, কিছু সুশীল সমাজের প্রতিনিধি যোগ হয়েছে। তারা বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো বানানোর যে প্রার্থনা করছে, তা কোনো দিন বাস্তবায়ন হবে না।

ড. আবদুর রাজ্জাক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কের সম্পৃক্ত হয়েছে, বিশ্ব দেখছে করোনা ও ইউক্রেন যুদ্ধের মধ্যেও বাংলাদেশে কীভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

জিডিপি ও ঋণের অনুপাতের দিক থেকে শ্রীলঙ্কার চাইলে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে বলেও জানান তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ