শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

শাহজালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতি শাহেদ রহমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর শরীয়াহ সুপারভাইজারী কমিটির চেয়ারম্যান হলেন ইসলামী অর্থনীতিবিদ ও গবেষক আলেম মুফতি শাহেদ রহমানী।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড সূত্রে জানা যায়, গত ২১ জুন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর শরীয়াহ সুপারভাইজারী কমিটির চেয়ারম্যান আল্লামা আব্দুল হালীম বুখারী রহ. ইন্তেকাল করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। তাই গত ২৭ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৪৩তম সভায় বিদ্যমান শরীয়াহ সুপারভাজারী কমিটির সম্মানিত ফকীহ সদস্য জনাব মুফতি শাহেদ রহমানীকে উক্ত পদে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেয়া হয়।

এদিকে, মুফতি শাহেদ রহমানীকে উক্ত পদে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেয়ার পর ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংক অব বাংলাদেশকে অবহিত করা হয়।

প্রসঙ্গত, মুফতি শাহেদ রহমানী সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স বাংলাদেশ বসুন্ধরা ঢাকা’র নির্বাহী পরিচালক, রাজধানীর জামিয়াতুল আবরার বাংলাদেশ’র সিনিয়র মুহাদ্দিস, অস্ট্রোলিয়ার শরীয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ‘ইনসাফ ফাইনেন্স লিমিটেড অস্ট্রোলিয়া’র শরিয়া বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংকের কেন্দ্রীয় শরীয়া বোর্ডের সদস্য। এছাড়া তিনি প্রথিতযশা আলেমে দ্বীন ফকীহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এর কনিষ্ঠ সাহেবজাদা।

মুফতি শাহেদ রহমানী উপমহাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম করাচিতে দাওরায়ে হাদিস সমাপ্তের পর বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ও ইসলামি অর্থনীতিবিদ আল্লামা তাকি উসমানীর কাছে দু’বছর ফিকহুল মুআমালাত বিষয়ে দীক্ষা নেন। এরপর সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স করাচী থেকে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। এছাড়া  ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স সম্পন্ন করেন ইউনিভার্সিটি অব সিন্ধ জামশোরু থেকে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ