শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

আননূর ছাত্র কাফেলার সাহিত্য কর্মশালা মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আননূর ছাত্র কাফেলার ১০০তম সাহিত্য আসর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আননূর সাহিত্য কর্মশালা।

জানা যায়, সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরে আগামী ৯ আগস্ট (১০ মহররম) মঙ্গলবার অনুষ্ঠিত হবে এ সাহিত্য কর্মশালা।

জামিয়ার মুহতামীম মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বপ্নচারী লেখক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।

কর্মশালায় আলোচক হিসেবে থাকবেন ঢাকা মেইল ডটকম’র যুগ্ম বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর। বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম। দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির। আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ