শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান

সড়ক দুর্ঘটনায় কঠোর শাস্তির বিধান সৌদি আরবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৃত্যু কিংবা অঙ্গহানির মতো মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটালে কঠোর শাস্তির বিধান চালু করতে যাচ্ছে সৌদি আরব। রোববার এক প্রতিবেদনে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ট্রাফিক আইন সংশোধনী অনুযায়ী, মৃত্যু কিংবা অঙ্গহানির মতো মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটালে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড অথবা দুই লাখ সৌদি রিয়েল জরিমানার বিধান রাখা হয়েছে।

সংশোধিত আইনে আট ধরনের লঙ্ঘনের কথা বলা হয়েছে। ইঞ্জিন চালু রেখে অবস্থায় গাড়ি থেকে নামা, বীমা না করা, পথচারীদের জন্য নির্দিষ্ট নয় এমন এলাকায় রাস্তা পার হওয়া, রাস্তা পারাপারে পথচারীদের অগ্রাধিকার না দেওয়াসহ বিভিন্ন অপরাধে একশ থেকে দেড়শ রিয়েল জরিমানা দিতে হবে।

এছাড়া ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন, ওভারটেক ও বিপরীত দিকে গাড়ি চালানোর জন্য তিন হাজার থেকে ছয় হাজার রিয়েল জরিমানার বিধান রাখা হয়েছে।

এছাড়া, গাড়ি থেকে আবর্জনা ফেলা, গাড়ি চালানোর দিকে মনোযোগ না দেওয়া, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স বা শিশুর আসন ব্যবহার না করার জন্য তিনশ থেকে পাঁচশ রিয়েল পর্যন্ত জরিমানা করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ